আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে? কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু ঘটানো যায়?


উত্তর:
১৮৬০ সালের পেনাল কোডের  ৯৯ ধারার শর্তসাপেক্ষে   নিজের জীবন, অন্যের জীবন, বা নিজের সম্পত্তি ও অন্যের সম্পত্তি বেআইনি ক্ষতির হাত হইতে  রক্ষার জন্য প্রতিরক্ষামূলক যে  ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। পেনাল কোডের  ৯৬-৯৮ ধারা।

পিআরবি নিয়ম ১৫৩।


দেহ রক্ষার ক্ষেত্রে নিম্ন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় তাহা আলোচনা করা হলো ঃ


১. মারাত্মক আক্রমণ বা হামলা — এমন আক্রমণ যা প্রতিহত না করলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অনিবার্য সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় 

২.গুরুতর  আঘাতের ক্ষেত্রে ঃ এমন আঘাত বা আক্রমণজাপতিত্ব করতে না পারলে আক্রান্ত ব্যক্তির গুরুত্বের আঘাত হওয়ারই সম্ভাবনা সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। 

৩. ধর্ষণের প্রচেষ্টা — কোনো নারী বা পুরুষের প্রতি ধর্ষণের উদ্দেশ্যে  আঘাত বা আক্রমণ  করা হলে সেই ক্ষেত্রে প্রতিপক্ষকে মৃত্যু ঘটানো যায়।  

৪. অপ্রকৃতিস্থ কাম লালসা চরিতার্থ করণের অভিপ্রায়ে আক্রমণ এর ক্ষেত্রে  মৃত্যু ঘটানো যায়।

৫.
মনুষ্য হরণ  বা অপহরণের অভিপ্রায়ে আক্রমণ হলে সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়।

৬. কোন ব্যক্তিকে এরূপ পরিস্থিতিতে অবৈধভাবে আটক করিয়া বা করিবার রোগী পাইয়া আক্রমণ এইরূপ আতঙ্ক সৃষ্টি হইবার সম্ভাবনা থাকে যে তাহার মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে সময় হইবে না বা আশ্রয় লাভেী সময় নেইসেই ক্ষেত্রে  মৃত্যু ঘটানো যায়। 

পেনাল কোডের ১০০ ধারা 

পিআরবি নিয়ম ১৫৩। 


সম্পত্তির রক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় ঃ

১.দস্যুতা 

২. রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ বা শীদ কেটে গৃহে প্রবেশ প্রবেশ।

৩. বাজগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থান রূপে এ মন ইমারত তাবুতে জাহাজে অগ্নিকাণ্ডের সাহায্যে অনুষ্ঠিত ক্ষতি হলে সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়।

৪.এইরূপ অবস্থায় চুরি, ক্ষতি  বা অনধিকার গৃহে প্রবেশ যাহা যুক্তি   সংগতভাবে এই ভাবে এই রুপ আশঙ্কা সৃষ্টি করতে পারে যে, অনুরূপ ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা না হলে মৃত্যু বা গুরুতর জখম হবে উহার পরিনিতি। সেই ক্ষেত্রে  মৃত্যু ঘটানো যায়। 

পেনাল কোডের ১০৩ ধারা, পিআরপি নিয়ম ১৫৩।